× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
অগ্নি নির্বাপন মহড়া

 স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর এবং একটি কেপিআইভুক্ত স্থাপনা। এ বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। তাই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরের ১নং শেড এর সম্মুখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেনাপোল এর সহায়তায় অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর২০২৫) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১নং শেড  এর সম্মুখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,বেনাপোল এর সহায়তায় অগ্নিনির্বাপন মহড়ার” পরিচালক মোঃ শামীম হোসেনর শুভ উদ্বোধনে অনুষ্ঠানটি শুরু হয়।
এই অগ্নিনির্বাপন মহড়ায় কিভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে হয় সে বিষয়ে সাধারণ শ্রমিক ও বন্দর সিকিউরিটি গার্ড এবং আনসার সদস্যদের কে প্রশিক্ষণ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল স্থল বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন, উপ-পরিচালক সজীব নাজির, উপ-পরিচালক রুহুল আমি, বেনাপোল স্থল বন্দর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সহিদ আলী,ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, বন্দরের ফায়ার ইনচার্জ মোঃ শাহিন হোসেন,ফায়ার স্টেশন অফিসার শার্শা উপজেলা বায়জিদ বোস্তামি সহ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দরা,সি এন্ড এফ কর্মচারী,সি এন্ড এফ ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা উক্ত  উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থল বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন বলেন,কিভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে হয় সে বিষয়ে সাধারণ শ্রমিক ও বন্দর সিকিউরিটি গার্ড এবং আনসার সদস্যদের কে প্রশিক্ষণ দেয়া হয়। আর আমরা শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণ ২৪ ঘন্টা সজাগ আছি। এই বন্দরে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন ফায়ার ফাইটার আছেন সেই সাথে এই বন্দরের সাধারণ শ্রমিকরাও আছেন।
তিনি আরও বলেন, অগ্নিকান্ড নিরসনের জন্য আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে যাতে আমাদের মাধ্যমে কোন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে এবং নিজেরা সতর্ক না হলে ৭ হাজার ফায়ার সার্ভিস নিয়ে আসলেও অগ্নি নির্বাপন করা সম্ভব হবে না।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলি বলেন, বেনাপোল স্থল বন্দরে অগ্নি নির্বাপনের জন্য বেনাপোল শ্রমিকদের আমরা দিক নির্দেশনা দিয়েছি যাতে বেনাপোল স্থল বন্দর অগ্নিমুক্ত এবং নিরাপদ থাকতে পারে। এবং কোন প্রকার গ্যাস লাইট ডিসলাই ও সিগারেট বন্দরে ঢুকে কেউ খেতে না পারে সে বিষয়ে আমরা সব সময় তৎপর আছি।
বেনাপোল ফায়ার ইন্সপেক্টর বায়েজিদ বোস্তামি বলেন,অগ্নি প্রতিকারকের চেয়ে প্রতিরক্ষা উত্তম এবং আজকের এই মহরায় যারা উপস্থিত ছিলেন তারা যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনাই যেকোনো ভুমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি।


এ ক্যটাগরির আরো খবর..