× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন 

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন,বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন।
রবিবার (৩০ শে নভেম্বর ২০২৫) সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষো বেনাপোল স্থলবন্দরের আয়োজনে এবং ডা. ফাহমিদা এশা’র পরিচালনায় শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়।এবং এ স্বাস্থ্য ক্যাম্পেইন বিকাল সাড়ে তিন টা পর্যন্ত চলবে বলে জানান।
 উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন।
আরও উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দরএর মেডিকেল অফিসার ডা. ফাহমিদা এশা,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বন্দর পরিচালক শামীম হোসেন বলেন,বেনাপোল স্থল বন্দরের কর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত তাদের স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্রহের জন্য আমার আজ স্বাস্থ্য ক্যাম্পেইন করেছি আপনারা জানেন তারুণ্যের উৎসব-২০২৫ চলছে তারি ধারাবাহিকতায় আজ বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্য ক্যাম্পেইন,আমরা সবার ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নির্ণয় করছি,প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য কিছু ঔষধ দিচ্ছি, এবং স্বাস্থ্য সচেতনা মূলক লিফলেট বিতরণ করছি,একই সাথে আমাদের বন্দরের যে মেডিকেল অফিসার রয়েছে তাদের কে পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসক্রিশন দিচ্ছেন, যাতে করে এই প্রেসক্রিশন দেখে ঔষধ সংগ্রহ করতে পারেন, ও বিভিন্ন ভাবে যারা এখানে কর্মরত আছেন, তাদের সচেতন করছি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা যায়,ও স্বাস্থ্য বিধিমেনে চলার ভালো দিক, খারাপ দিক,ও খারাপ যেগুলো রয়েছে সেগুলো আমরা তলে ধরছি।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন,তারুণ্যের উৎসব-২০২৫ চলছে, আমাদের বন্দর পরিচালক শামীম হোসেন স্যার যে উদ্যোক্তা নিয়েছেন,আমাদের শ্রমিকরা কাজের উৎসাহ পাবে, শ্রমিকদের স্বাস্থ্য সেবা যদি ভালো থাকে,বন্দরে কাজের গতি অনেক বাড়বে,শ্রমিকরা কাজ করতেও আশ্বাস পাবে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন ঔষধ দিচ্ছেন, এতে আমাদের শ্রমিকরা অনেক খুশি ।


এ ক্যটাগরির আরো খবর..