× Banner
সর্বশেষ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুঁকি নিয়ে কঠোর ৭ নির্দেশনা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুঁকি নিয়ে কঠোর ৭ নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর ৭ নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন স্বাক্ষরিত-স্মারক নং-১৮,১৫,৪১৯০,০২৫.০০.২৫৯(২).২৪. ১০৪৩ মূলে একটি পত্রের মাধ্যমে সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে এ নির্দেশনা প্রদাণ করা হয়।
পত্রে, বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডগুলোতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে যেসকল ব্যবস্থাসমূহ বাস্তবায়ন করার আদেশ প্রদাণ করা হয়-
কেমিক্যাল শেডগুলোতে সংরক্ষিত নিলামযোগ্য মেয়াদোত্তীর্ণ ও পরিত্যাক্ত কেমিক্যাল পণ্য দ্রুত অপসারণ করা;
কেমিক্যাল শেডগুলোতে পণ্য সংরক্ষণের ক্ষেত্রে স্টোরেজ নীতিমালা ও সেফটি ডাটাশিট গাইডলাইন অনুসরণ করা;
ভারতীয় ড্রাইভারদের যত্রতত্র রান্না না করতে দিয়ে রান্নার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা।
কেমিক্যাল শেডসহ বন্দরের সকল শেড/ইয়ার্ড এলাকায় প্রত্যেককে নিরাপত্তা গেইটে চেকিংপূর্বক অগ্নিপ্রজ্জ্বলনে সহায়ক লাইটার, ম্যাচ বক্স, দেয়াশলাই ইত্যাদি নিয়ে বন্দরে প্রবেশ করতে না দেয়া। নিষেধ সত্ত্বেও কেউ বন্দর এলাকায় ধুমপান/রান্না করলে তাকে আইনের আওতায় আনা।
কেমিক্যাল শেড (শেড ৩২-৩৫) এলাকা ও টিটিআই ইয়ার্ডে প্রবেশ নিয়ন্ত্রণ করা। সংশ্লিষ্ট নয় এমন কারও বন্দরে প্রবেশ বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
কেমিক্যাল শেড (শেড নম্বর ৩২-৩৫) এলাকায় ০৭ সদস্য বিশিষ্ঠ (আনসার-০৪ ও নিরাপত্তাকর্মী-০৩ জন) এবং টিটিআই ইয়ার্ডে ০৫ সদস্যের (আনসার-০৩ ও নিরাপত্তাকর্মী-০২ জন) যৌথ টহল টিম গঠনপূর্বক সার্বক্ষণিক টহল প্রদান।
ফায়ার শাখা কর্তৃক বন্দরের সকল এলাকা নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করা এবং যৌথ টহল টিমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
বন্দর সূত্র ও আলোচিত পত্র থেকে জানা যায়, গত ১৫ ডিসেম্বর-২০২৫ তারিখের ১৮.১৫,০০০০,০০০,০২২,০৩,০০০৩.১৭.৩০০ নং স্মারকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি পত্রের নির্দেশনায়  বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে এ আদেশ জারি করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..