× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন করা হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বিশ্বের সাথে তাল মিলিয়ে বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন করা হবে। তিনি বেনাপোল স্থলবন্দরে পণ্য পরিবহন ও যাত্রীদের হয়রানি কমাতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।

প্রতিমন্ত্রী আজ যশোরের বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে বেনাপোল স্থলবন্দরের ১০ম উপদেষ্টা কমিটির সভা ও স্থলবন্দরের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ নির্দেশ দেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্থলপথে মোট বাণিজ্যের ৯০ ভাগ বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০ হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হচ্ছে। সরকার বন্দর থেকে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করছে। সম্ভাবনাময় এ বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সবধরণের ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিমন্ত্রী স্থলবন্দরের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান, পণ্য পরিবহনে অতিরিক্ত চাপ সামলাতে বুথ দ্বিগুণ করা ও শ্রমিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা-সহ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানের নির্দেশ দেন।
খালিদ মাহমুদ চৌধুরী সুইচ টিপে বেনাপোল স্থলবন্দরের অটোমেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং স্থলবন্দরের উন্নয়ন ও অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী-সহ খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বন্দরের ১নং গেট, টিটিআই মাঠ, চেকপোস্ট কাস্টমস, ইমিগ্রেশন ও নোম্যন্সল্যান্ড পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..