বেনাপোল সীমা‌ন্তে হাতবোমা ও রামদাসহ আটক ১

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল পোর্টথানার বোয়া‌লিয়া গ্রাম থেকে ২ টি হাতবোমা ও ৩ টি রামদাসহ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার গভীর রাতে বেনাপোলের বোয়ালিয়া বাজারের আজিজুল বিশ্বাসের পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বলেন, গোপন সংবা‌দের ভিত্তিতে জানা যায়, বোয়ালিয়া বাজারে অব‌স্থিত একটি পরিত্যক্ত বাড়িতে ক‌য়েক জন ব্যক্তি নাশকতার উদ্দে‌শ্যে গোপন বৈঠক করছে। এমন সময়  সেখানে অভিযান চালিয়ে জ‌সিম না‌মে এক যুবক‌কে আটক করে বি‌জি‌বি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের ‌পে‌য়ে বা‌কিরা পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে ২ টি হাতবোমা ও ৩ টি রামদা উদ্ধার করা হয় ।

উদ্ধারকৃত হাতবোমা ও রামদাসহ আটক জ‌সিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তি‌নি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।