× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল সীমান্তে স্কুল ছাত্রকে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের বুজতলা গ্রামে পারভেজ (১৪)  নামে সপ্তম শ্রেণির  এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ৯টায় পোর্টথানা পুলিশ বাহাদুরপুর সোনামুখী  মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

রাতের কোনো এক সময় স্কুলের ছাদে তাকে হত্যা করে পরে  মরদেহ ফেলে রেখে হয় বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

 

পারভেজ বেনাপোল পোর্টথানার  কাগজপুকুর গ্রামের তাইজেল হোসেনের ছেলে ও বুজতলা সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

 

হত্যার শিকার ছাত্রের মা পারভিন বেগম জানান,তার বাবা বিদেশে থাকেন। সে স্কুল শেষে গতকাল সোমবার বাড়িতে আসে। এরপর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। পরের দিন সকালে খবর পাওয়া যায় স্কুলের মাঠে কারা তাকে মেরে ফেলে রেখেছে।

 

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, স্কুলের ছাদ থেকে তাকে হত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।  পুলিশ হত্যাকারীদের শনাক্তের চেষ্ঠা করছে বলে ও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..