× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সিমান্ত থেকে ৫০০ গ্রাম হিরোইনসহ আটক -১

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ মে, ২০২৫
হিরোইনসহ আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হিরোইন ও মোটরসাইকেলসহ এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক আসামী হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা বনগাঁর জয়ন্তপুর পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে শ্রী জয়ন্ত দত্ত (৩৪)।
রোববার (১৮ মে) বিজিবি সদস্যরা জানান,১৭ মে ২০২৫ তারিখ ২০৪০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ১টি মোটরসাইকেলসহ আটক করে।
আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার (গাড়ী নম্বর WB- 23C-2142) এবং ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে।
সে উক্ত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল এর গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চোরাকারবারীদের রাখা মোটরসাইকেলে উঠার সময় বিজিবি’র টহলদল তৎক্ষনাত তাকে আটক করে।
আটককৃত হেরোইন এবং মোটরসাইকেল এর সিজার মূল্য ১২,০০০০০/-(বার লক্ষ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
উক্ত হেরোইন ও মোটরসাইকেলসহ আসামীকে থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..