× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বেনাপোল ব্লাড ফাউন্ডেশনের পরিচিতি সভা

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
বেনাপোল ব্লাড ফাউন্ডেশন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ “তুচ্ছ নয়, রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ” এই শ্লোগান সামনে রেখে  বেনাপোলে পরিচিতি সভা করেছে সদ্য আত্মপ্রকাশ হওয়া বেনাপোল ব্লাড ফাউন্ডেশন।
শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার সময় বেনাপোল রহমান চেম্বারে সানরুফ রেষ্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল ব্লাড ফাউন্ডেশনের পরিচালক রেজওয়ান হোসেন আকাশের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পোর্ট থানার পরিদর্শক (ওসি তদন্ত) আজিজুল হক।
বেনাপোল ব্লাড ফাউন্ডেশনের সভাপতি পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ট্রাসপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, টেকনোসফট বাংলাদেশ’র সিইও ইঞ্জিনিয়ার মোঃ শাহজালাল, বেনাপোল পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা সাহিদা রহমান সেতু, বিপ্লবুর রহমান বিপ্লব, বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আজিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ব্লাড ফাউন্ডেশন’র স্থায়ী কমিটির সহ-সভাপতি নাজমুস সাকিব জিসান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিপু, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আশিকুর জামান অন্তর, ইজাজ আহম্মেদ, সুমন, আরিয়ান সাকিব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিহাদ জুবায়ের, মোয়াজ্জেম হোসেন, হিমেল আফ্রিদি, প্রচার সম্পাদক অমিত রহমান, উপ-প্রচার সম্পাদক সুফিয়া জান্নাত, সাজিদুর রহমান, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক এহসানুল হক সিয়াম, সমাজ কল্যান সম্পাদক আব্দুল্লাহ মেসকাত প্রমুখ।
উক্ত পরিচিতি সভায় বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, থ্যালোসেমিয়া রোগের সচেতনতামূলক লিপলেট বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মুমূর্ষ ও প্রয়োজনীয় রোগীদের রক্তের জন্য বেনাপোল ব্লাড ফাউন্ডেশনের ০১৯২২২৯৭৭৭৮ ও ০১৬১৫৯৭৯৭৮৫ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..