× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মোঃ মাসুদুর রহমান শেখ : বেনাপোল

বেনাপোল বন্দরে বিদেশি মদসহ ভারতীয় নাগরীক  আটক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
benapol

বেনাপোল স্থলবন্দর দিয়ে মাদক পাচারের সময় ৬  বোতল বিদেশি মদসহ প্রকাশ সিকদার(৩৩) নামে এক ভারতীয় নাগরীককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)পুলিশ সদস্যরা।
মঙ্গলবার বিকালে বন্দরের প্যাঁছেঞ্জার টার্মিনাল থেকে তাকে মাদকসহ আটক করা হয়। আটক ভারতীয় নাগরীক ভারতের ২৪ পরগনা জেলার গায়ঘাটা থানার চাঁদপাড়া বাজার  এলাকার পরিমল সিকদারের  ছেলে।
বেনাপোল বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর উপপরিদর্শক(এসআই)  মো: শাহিন মিয়া জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বিদেশি মদ নিয়ে ভারতীয় পাসপোর্ট যাত্রী  বন্দরের প্যাছেঞ্জার টার্মিনালে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে  সন্দেহ ভাজন ঐ ভারতীয় যাত্রীর হাত ব্যাগ তল্লাশী করে ৬ টি বিদেশি মদের বোতল  পাওয়া যায়। অবৈধভাবে মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, ভারত থেকে প্রতিদিন দুই শতাধিক নারী-পুরুষ ব্যবসায়ীা ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসেন। এ সময় তারা বিভিন্ন মহলকে ম্যানেজ করে সাথে মাদক নিয়ে বেনাপোল বন্দর এলাকায়  চড়া দামে  বিক্রী করে আবার ফিরে যায়।  এসব প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন সংস্থ্যার পাশাপাশি কাস্টমস গোয়েন্দা সদস্যরা থাকলেও এক শ্রেনির সদস্যরা অর্থের বিনিময়ে মাদক পাচারের সহযোগীতা করছে অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..