× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে সচল হল আমদানি-রফতানি বাণিজ্য

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল বন্দর ও ভারতের পেট্রাপোল বন্দরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারো সচল হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ পথে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করে। এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় বেড়েছে যানজট। এতে আমদানি পণ্যের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারীরা।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ২১ ফেব্রুয়ারি চেকপোস্টে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ কারণে এদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল। এখন বাণিজ্য শুরু হওয়ায় সবাই ব্যস্ত সময় পার করছেন।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত পণ্য খালাসের জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪ থেকে সাড়ে ৪শ ট্রাক বিভিন্ন পণ্য আমদানি এবং দেড়শ থেকে ২শ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক ও খাদ্যদ্রব রয়েছে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য উল্লেখযোগ্য। প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..