× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে আ. লীগের ৬ প্রার্থীর নাম প্রকাশ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ জুন, ২০২৩
প্রার্থীর নাম প্রকাশ

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে শার্শা উপজেলা আওয়ামীলীগের নির্বাচনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয় ছোট আঁচড়া মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় বেনাপোল পৌরসভার মেয়র নির্বাচনে ৬জন প্রার্থী তাদের নাম প্রকাশ করেন। তাদের মধ্যে মেয়র প্রার্থী হিসাবে বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা পরিষদ এবং বেনাপোল পৌর আওয়ামীলীগের সদস্য, বেনাপোল পৌরসভার সদ্য সাবেক সংরক্ষিত সদস্য কামরুন নাহার আন্না, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকবার আলী, যুবলীগ নেতা ফারুক হোসেন উজ্জ্বল। এছাড়া, বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে শতাধিক কাউন্সিলর প্রার্থী তাদের নাম প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক স্পন্দন পত্রিকার সহকারি সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সদস্য জসীম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান অপু, তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, যশোরের বেনাপোলসহ দেশের আট পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই। গত ৩১ মে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা পৌরসভার নির্বাচনের তফসিল সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টা গ্রামের অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠনের পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সেখানে আর কোনো নির্বাচন হয়নি। সেই নির্বাচনে বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালের ১৩ জানুয়ারি ওই পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলেও আর নির্বাচন হয়নি। প্রথম শ্রেণির এ পৌরসভার নির্বাচন ঠেকাতে এলাকা নিয়ে মামলার কারণে নির্বাচন আটকে যায়।  ২০২২ সালের ২৭ এপ্রিল স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪২ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা ৯ অনুযায়ী পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..