বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা অমর হোক, বিশ^ জুড়ে বাংলা ভাষা চালু হোক, দুই দেশের এক মন সুখে রবে চিরকাল এ প্রত্যায়কে সামনে রেখে অমর ২১ উদযাপনের প্রস্তুতি বৈঠক হয় ভারতের প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের বেনাপোল পৌরসভা কনফারেন্স রুমে।
ভারত বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকে বেনাপোল পৌরমেয়র বলেন, ভাষা জাতির প্রধান সম্পদ, জাতির বিকশিত হওয়ার প্রধান অবলম্বন তার মাতৃভাষা। আগামিতে বাংলা ভাষা বিশ^কে নেতৃত্ব দিবে এ আশাবাদ তিনি ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু ২১ এর মঞ্চ এর ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচানা হয়। আগামী ২১ শে ফেব্রুয়ারী ভাষা উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রন পত্রের ডিজাইন এবং দুই দেশের অতিথীদের নামের ্একটি ভিডিও প্রদর্শন করেন।
২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশের পক্ষে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তরানা হালিম, যশোর -১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, শিল্পী রথিন্দ্রনাথ, খুরশিদ আলম সহ অনেকে।
অপরদিকে ভারতের পক্ষে থাকবেন খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সংসদ সদস্য বঁনগাও লোকসভার শ্রীমত্যা মমতা ঠাকুর, বনগাঁও বিধায়ক বিশ^নাথ দাস, তথ্য প্রযুক্তি মন্ত্রী ত্রাতা বসু , সভাধিপতি উত্তর ২৪ পরগনা জেলার রহিমা মন্ডল, বনগাও পৌরমেয়র শংকর আঢ্য, পুলিশ সুপার ভাস্কর মুখোপধ্যায় প্রমুখ।
রবিবার বেলা ১২টার সময় বেনাপোল পৌর মেযর এর সভাপতিত্বে ভারতীয় ৩১ সদস্যর প্রতিনিধিদলের পক্ষে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাাঁও পৌরসভার মেয়র শংকর আঢ্য,এসডিপিও অনিল রায়,দমদম পৌরসভার সিআইসি শ্রমতি রিংকু বালা, তৃনমুল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার প্রেসিডেন্ট রতন ঘোষ, পেট্রাপোল থানার ওসি কল্লোল ঘোষ প্রমুখ।
অপরদিকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু, আওয়ামীলীগের পৌর কমিটির আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, বেনাপোল পোর্ট থানা ওসি তদন্ত শামিম আহমেদ প্রমুখ।
প্রস্ততি বৈঠকে বিশ^কে আগামিতে নেতৃত্ব দিবে শান্তির ভাষা বাংলা এ আশাবাদ ব্যাক্ত করে দুই দেশের আমন্ত্রন পত্রের এবং ২১ মঞ্চের ডিজাইন নির্মান নিয়ে আলোচনা হয়।