× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বেনাপোল চেকপোষ্টের উদ্ভিদ ও সংগনিরোধ অফিসের দেলোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল উদ্ভিদ ও সংগনিরোধ অফিসের পরীক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পাসপোর্টযাত্রী হয়রানি, চাঁদাবাজি স্বজনপ্রিতী , উৎকোচ আদায় সহ একাধিক অভিযোগ উঠেছে।

সুত্র জানায় ভারত  থেকে আসা পাসপোর্টযাত্রীরা যদি কোন কাচাপন্য(ফল,জিরা মসলা সহ খাদ্যদ্রব্য) নিয়ে আসে সে ক্ষেত্রে এ পরীক্ষক সে পন্য পরীক্ষা করে সরকারি কোষাগারে ২০ টাকা ফিস আদায় করে জমা করার কথা। কিন্তু তৃতীয় শ্রেনীর সরকারি এ কর্মচারি সরকারি  আদেশ অমান্য করে দেলোয়ার হোসেন পাসপোর্ট যাত্রীদের এ সমস্থ মালামাল পরীক্ষা করে তা নেওয়া যাবে না, এতে জীবানু আছে নানা ধরনের ভয়ভিতী দেখিয়ে ২০ টাকার স্থলে ১০০ থেকে ৫০০ টাকা পর্যান্ত  আদায় করছে।

এ ব্যাপারে গোপালগঞ্জের কোটালিপাড়ার সাহেবআলীর ছেলে তোহিদুল ইসলাম জানান কাষ্টমসের তল্লাশির পর উদ্ভিদ ও সংগোনিরোধ অফিসের পরীক্ষক জোর করে পাসপোর্ট কেড়ে নিয়ে পরীক্ষার নামে তার নিকট থেকে ১০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। তার পাসপোর্ট নং বিএইচ-০৫৪৪৫১৩। যাত্রী ক্ষোভের সাথে বলেন সরকারি ট্যাক্স দিয়ে যদি এভাবে পদে পদে হয়রানি হতে হয় তাহেল ভারতে বৈধপথে না যাওয়ার চেয়ে অবৈধপথে যাওয়া ভাল।


এ ক্যটাগরির আরো খবর..