× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বেনাপোল কাস্টমসে বিপুল পরিমানে  রাজস্ব ঘাটতি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/benapole-customs-house.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২০২১ অর্থ বছরে  ৬ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা। যা এবছর রাজস্ব ঘাটতি হয়েছে ১ হাজার ৯৫১.৭৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।
এদিকে গত ২০১৯-২০২০ বছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫৬৩.৫৯ কোটি টাকা।
তার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিলো ২৬৩৫.৭৭ কোটি টাকা। এবং সে বছর রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৯২৭.৮২ কোটি টাকা।
তবে গত বছরের তুলনায় এবছর রাজস্ব বেশি আদায় হয়েছে ১ হাজার ৫১২.৫০ কোটি টাকা।
সুলতান মাহমুদ বিপুল নামে এক আমদানি কারক জানান, ভারতের পেট্রাপোল বন্দরের কালিতলা পার্কিং বানিজ্যের কারনে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছিল।
তবে বর্তমানে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে স্থলপথের পাশাপাশি রেলপথেও ব্যপক হারে আমদানি বেড়েছে। ইতিমধ্যে এ বন্দরে রেলপথের অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে। এ কাজ সম্পূর্ন হলে এ বন্দর দিয়ে রেলপথে আমদানি আরো বাড়বে। এবং এ বন্দরের রাজস্ব দিগুণ আদায় হবে বলে তিনি জানান।
বেনাপোল  সিএন্ডএফ অ্যাসোসিয়েশন  সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশের স্থলপথে পণ্য আমদানি- রপ্তানি বানিজ্যের বেশিরভাগ  আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। তবে বর্তমানে করোনার কারনে উচ্চ শুল্ক হারের পন্য আমদানি কমে গেছে। পাশাপাশি চাহিদা অনুপাতে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে দ্বিগুণ পরিমান রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি জানান।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, এবছর বেনাপোল কাস্টমস হাউজের ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর রাজস্ব বেশি আদায় হয়েছে ১ হাজার ৫১২.৫০ কোটি টাকা। এছাড়া দেশে  প্রায় দেড় বছরের বেশি সময় ধরে করোনার প্রভাব চলছে। দেশে করোনা সংক্রমণ রোধে  কয়েক মাস বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ রাখা হয়েছিলো। দেশে অর্থনৈতিক চাক সচল রাখতে পূনরায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সচল করা হয়।
তিনি আরো জানান, করোনার মধ্যে বেনাপোল বন্দর দিয়ে  আমদানি বাড়লেও উচ্চ শুল্কহারের পণ্য কম এসেছে। তবে তারা ব্যবসায়ীদের বৈধ সুবিধা বাড়ানোর পক্ষে কাজ করছেন। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়নের জন্য  এরই মধ্যে বন্দর কর্তৃপকে চিঠি দেওয়া হয়েছে । বন্দরের সমতা বাড়লে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি বেড়ে যাবে। এবং এ বন্দর দিয়ে রাজস্ব আদায় দ্বিগুন করা সম্ভব বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..