× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

বেনাপোল ও শার্শার সিমান্ত দিয়ে আসছে আগ্নেয় অস্ত্র ও মাদক

admin
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল ও শার্শার সীমান্ত অঞ্চল দিয়ে আসছে বানের পানির মত আগ্নেয় অস্ত্র, ও মাদকদ্রব্য। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে ব্যাবহার কারিদের প্রশাসনের লোক সামন্য কয়েকটি চালান আটক করলে ও এর সিংহ ভাগ চলে যাচ্ছে দেশের প্রত্যান্ত অঞ্চলে।

সুত্র জানায়, বেনাপোলের পুটখালি, দৌলতপুর, বাহাদুরপুর , সাদিপুর এলাকা দিয়ে আসছে মাদক ,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য।পুলিশ গত ১ডিসেম্বর বাহাদুরপুর গ্রামের শহিদুলকে অস্ত্র সহ আটক করে। এরপর ২ডিসেম্বর শার্শার মহিষাকুড়া থেকে নিজের বানানো বোমায় আশানুর রহমান আশা নামে একজন বোমা বিস্ফোরনে  আহত হলে তার বাড়ি থেকে ১টি ভারতীয় পিস্তল ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। এরপর ৩ ডিসেম্বর বেনাপোলের দৌলতপুর গ্রামের অস্ত্র ব্যাবসাীয় মুনতাজের ছেলে মুকুলকে ২ টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি সহ আটক করে বিজিবি। ৫ ডিসেম্ববর বেনাপোলের বারোপোতা গ্রামের মুনাববারের ছেলে শাহিনকে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ আটক করে বেনাপোল পোর্ট থানা।

এলাকাবাসি জানায় সীমান্তের অতন্ত্র প্রহরীদের সীমান্ত এলাকায় বিভিন্ন পোষ্ট থাকলে এসব অস্ত্র ব্যাবসায়িদের উপর নজরদারি কম থাকায় এরা ভারত থেকে নির্দ্ধিধায় অস্ত্র এবং মাদক এনে ব্যাবসা করছে। সম্প্রতি বেনাপোলের সাদিপুর এলাকা থেকে ডিবি পুলিশ আকবার নামে একজনের ডেরা থেকে দেড় কেজি হেরোইন সহ দুইজনকে আটক করেছে।

নির্ভরযোগ্যসুত্র জানায়, শার্শার কাশিপুর এলাকায় ও মাদকের বিশাল কেনা বেচা হয় প্রশাসনের নাকের ডগায়। এখানে মদ, গাজা, ফেনসিডিল,হেরোইন সহ বিভিন্ন মাদক বিকি নিকি হয়ে থাকে। এছাড়া বেনাপোল বাজারের মাছ বাজারের পিছনে, ভবারবেড় রেল লাইন পাড়া, দুর্গপুর রোডে, কাগজপুকুর রেল লাইন এলাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে থাকে মদাকদ্রব্য। সন্ধ্যার পর চলে মাদক কেনা বেচার সমাহার। এসব জায়গায় প্রশাসনের কিছু সদস্যর সাপ্তাহিক ও মাসিক চুক্তি রয়েছে। বেনাপোল বন্দর এলাকায় দেখা যায় গাড়ির ড্রাইভাররা সন্ধ্যার পর গাড়িতে বসে মদ, গাজা, ফেনসিডিল সেবন করছে। আবার দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে বেনাপোল এসে মাদকদ্রব্য সেবন করে চলে যায়। বেনাপোল পোর্ট থানা মাঝে মধ্যে দুই একজনকে সেবনের সময় আটক করলে ও মুল ব্যাবসায়িরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে।

নির্ভরযোগ্য সুত্র জানায়, বেনাপোল ও শার্শার সীমান্ত দিয়ে সামান্য কিছু ছিছকে অস্ত্র ব্যাবসায়ি এবং মাদকব্যাবসায়ি ধরা পড়লে ও প্রকৃত এবং বড় ব্যাবসায়িরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।

 


এ ক্যটাগরির আরো খবর..