অবশেষে বেনাপোল বন্দর পরিচালকের বদলী

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরের ব্যাবসায়িদের দির্ঘদিনের দাবি ছিল কাজের খামখেয়ালী এবং স্থল বন্দরের কোন উন্নয়ন না হওয়ায় বন্দর  পরিচালক নিতাই চন্দ্র সেনের বদলী। অবশেষে তার বদলীর চিঠি আজ বেনাপোর বন্দরে এস পৌছানোর পর ব্যাবসায়িদের এবং বেনাপোল বন্দর   উন্নয়নের দাবিদাররা স্বস্তির নি:শ^াস ফেলেছে।

বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে তার বদলীর আদেশ আসে বেনাপোল । তাকে জেনারেল ম্যানেজার হিসাবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে বদলী করা হয়। তার স্থলে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছে অতিরিক্ত ট্রাফিক পরিচালক আব্দুল জালিল।

বন্দর পরিচালক নিতাই চন্দ্রসেন ২০১৪ সালের ১০ আগষ্ট থেকে বেনাপোল বন্দরের দায়িত্ব পালন করে আসছিলেন। তার দায়িত্ব পালনে বেনাপোল বন্দরের কোন উন্নয়নের ছোয়া লাগেনি। বরং  রাস্তাঘাট , টার্মিনাল শেড ও জানজটের কোন পরিবর্তন হয়নি। বরং সবকিছু আগের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। প্রতিদিন রাস্তার উপর শত শত ট্রাক রাস্তা ব্লক করে দিনের পর দিন দাঁড়িয়ে থাকায় আমদানি পন্য নিত্য নৈমিত্তিক চুরি হয়। আমদানিকৃত পন্য নির্ধারিত সময়ে শেডে  আনলোড করতে না পারায় ব্যাবসায়িদের দ্বিগুন ডেমারেজ দিতে হয়।


এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।