আড়পাড়া ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে আলোচনা

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আওয়ামীলীগের উদ্দ্যোগে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ মৃধার সঞ্চালনে গত মঙ্গলবার সন্ধ্যা ০৭ ঘটিকায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অফিসের সামনে ১৬ই ডিসেম্বর পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনের কমিশনার পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (ইলিয়াস) মিয়া, মধুখালী উপজেলা যুবলীগের মোঃ মুরাদুজ্জামান (মুরাদ) বাগাট ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউ.পি সদস্য মোঃ সাগর হোসেন, এছাড়া আরও উপস্থিত থেকে বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ বদরুজ্জামান (বাবু) আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিচুর রহমান এছাড়া আড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য মোঃ হাফিজুর রহমান সহ প্রমূখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান, কামারখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডলসহ আড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অংগ সংগঠনের নেতা কর্মী ও সদস্যবৃন্দ প্রমূখ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।