× Banner
সর্বশেষ
নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

বেনাপোল ইমিগ্রেশনে ভ্রমন ট্রাক্স ফাঁকির অভিযোগে আনসার সদস্য আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল  বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সোনালী ব্যাংকে পাসপোর্টধারী যাত্রীর ভ্রমণ ট্যাক্স জালিয়াতির অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক আনসার সদস্যকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ সেপ্টোম্বর) বিকেলে জাল ট্যাক্স কপি নিয়ে পাসপোর্ট সিল করাতে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক আনসার সদস্য সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট গ্রামের ইউনুছ আলীর ছেলে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ওই আনসার সদস্যকে বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার চেকপোস্ট ইমিগ্রেশনের সোনালী ব্যাংকে নিরাপত্তার জন্য নিয়োগ দেয়। কিন্তু সে নিরাপত্তার কাজ না করে অনিয়ম করে সোনালী ব্যাংকের ট্রাভেল ট্যাক্স বইয়ের পাতায় সিল সাক্ষর করে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট যাত্রীদের কাছে ট্যাক্স বিক্রি করে আসছিলো। এদিন সকালে ওই আনসার সদস্য ব্যাংক থেকে নিজে ট্রাভেল ট্যাক্স কেটে  জাল স্বাক্ষর সিল করে ট্যাক্স কপিতে পর পর তিনটি পাসপোর্ট নাম্বার লিখে তিন জনকে পার করছিলো। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে হাতে নাতে আটক করে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) দিদার আহম্মেদ  জানান, ওই আনসার সদস্যেরে কাছ থেকে মুছলেকা পত্রে স্বাক্ষর নিয়ে বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজারের হাতে সোপর্দ করা হয়েছে।  তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (সুপার) হুমায়ন কবীর জানান, এটা বড় ধরনের অপরাধ এনিয়ে তারা সংশিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

বেনাপোল চেকপোস্টে কর্মরত সোনালী ব্যাংকের ক্যাশিয়ার মুকারম হোসেন বলেন, ওই আনসার সদস্যকে ব্যাংকের ম্যানেজার এখানে নিয়োগ দিয়েছেন। সেই অনিয়ম করে নিজে ট্যাক্স কপিতে সিল ও স্বাক্ষর করেছে।

বেনাপোল ব্যাংকের ম্যানেজার রফিকুল হাসান ট্যাক্স জালিয়াতির বিষয়টি  স্বীকার করে জানান, এধরনের কাজ করে ওই আনসার সদস্য অপরাধ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..