× Banner
সর্বশেষ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্ট যাত্রী আটক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
benapol

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্স সহ আব্দুস সবুর (৪০) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৬ মে)সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক সবুর সাতক্ষীরা জেলার চিংড়াখালি গ্রামের বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, গোপন খবরে জানতে পারি, ভারত থেকে আসা এক যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশন এলাকায় অবস্থান করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন সবুরকে আটক করা হয়। পরে, তার ব্যাগ তল্লাশি করে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। এবং নকল ড্রাইভিং লাইসেন্সগুলো সে বিক্রি করতো বলে জানান।
আটক সবুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..