× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বেনাপোলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০১৭

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ (যশোর): বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে সাপের কামড়ে মুসা হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত মুসা বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের আসাদ হোসেনের ছেলে।

প্রতিবেশী সবুজ জানান, শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। পরে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় বিভিন্ন ওঝার কাজে চিকিৎসা করান। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে রাত ১২টার দিকে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ফেরত পাঠানো হয়। সেখান থেকে সাতক্ষীরা অঞ্চলের এক ওঝার কাছে নেওয়ার পথে ভোর ৪টার দিকে মুসার মৃত্যু হয়।

স্থানীয় পৌর কমিশনার আহাদুজ্জামান বকুল সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..