বেনাপোল(যশোর): বন্দর নগরী বেনাপোলে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিল(১৮) নামে এক বকাটেকে
আটক করছে পুলিশ।
বুধবার(১২ এপ্রিল) রাত ৯ টায় বেনাপোলের শাখারীপোতা বাজার থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক শাকিল বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা ৮ নাম্বার ওয়ার্ডের মহিলা মেম্বার আম্বিয়া বেগমের ছেলে।
ধর্ষণ চেষ্টার শিকার শিশুর দাদা জানান,তার ছেলে-বৌমা দু’জনেই ভারতে থাকে। তার পুতনি তার কাছে থেকে লেখা-পড়া করে। গত মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে সে স্কুল শেষে বাড়ি ফেরার পথে শাকিল নামে এক বকাটে রাস্তা থেকে মুখ চেপে পাশের ধান ক্ষেতে নিয়ে যায়। পরে তার মুখ ও হাত পা বেধেঁ ধর্ষণের চেষ্টা করে । এসময় পাশ থেকে এক মহিলা দেখে ফেললে শাকিল তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুকে ক্ষেত থেকে হাত-পা বাধাঁ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূূব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগ পেয়ে ধর্ষণ চেষ্টাকারীকে আটক করা হয়েছে। এখন মামলার প্রক্রিয়া চলছে।