× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

বেনাপোলে রপ্তানি বন্ধ শতশত পাসপোর্টযাত্রী আটকা

admin
হালনাগাদ: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল: প‌রিবহন ধর্মঘটের কারণে রবিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে মালামাল খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বন্দর শেডে রাখার কাজ চলছে।

স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য। তবে বাংলাদেশে থেকে কোনো পণ্যবোঝাই ট্রাক ভারতে রপ্তানি হয়নি। ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছেন বেনাপোল চেকপোস্টে।

দুর্ভোগের শিকার হচ্ছেন নারী শিশুসহ রোগীরা। অনেকেই আবার বিকল্প ব্যবস্থায় ভ্যান, রিকশা, ট্যাম্পু ও রেলে করে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন।

আবার স্থানীয় আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। বেনাপোল থেকে দূর পাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।

বেনাপোল বন্দর এলাকায় কয়েকশ রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ভারতে রপ্তানির অপেক্ষায় আটকে আছে। পরিবহন শ্রমিকরা এসব রপ্তানি পণ্যবোঝাই প্রাক ভারতে যেতে বাধা দিচ্ছে।

বেনাপোলে সোহাগ পরিবহনের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, ৪৮ ঘণ্টার ধর্মঘটে বেনাপোল থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছাড়া হয়নি। ভারত থেকে আসা অনেক যাত্রী পরিবহন কাউন্টারেই অবস্থান করছে।

বেনাপোল কাস্টমস কমিশনার জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল কাস্টমস ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রযেছে। ভারতে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত আছে।

বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি দাস জানান, পরিবহন ধর্মঘটের কারণে বাংলাদেশ থেকে কোনো রপ্তানি হয়নি। তবে আমদানি বাণিজ্য অব্যাহত আছে। সকাল থেকে ৮৯টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের অভ্যন্তরে কাজ কর্ম স্বাভাবিক ভাবে চলছে।


এ ক্যটাগরির আরো খবর..