× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে ৪ প্রতারকের বিরুদ্ধে মামলা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
ভ্রমণ কর জালিয়াতি

যশোরের বেনাপোলে শতাধিক পাসপোর্টধারী যাত্রীর ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে চার প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানার সাদিপুর বেলতলা গ্রামের মোমিনের ছেলে শামিম হোসেন ও তার তিন সহযোগী।
বৃহস্পতিবার (১৪ জুলাই) কাস্টমস কর্তৃপক্ষ বেনাপোল পোর্ট থানায় এই মামলা করে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটিতে বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাত্রীদের চাপ বেড়েছে। এ সুযোগে কিছু প্রতারক যাত্রীদের সঙ্গে প্রতারণা করে ভ্রমণ কর জালিয়াতি করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার এ চক্রের সদস্যরা কয়েকটি পরিবহনের যাত্রীদের ভ্রমণ করের কপি জাল করে ইমিগ্রেশন পার করছিল। এ সময় সন্দেহ হলে যাত্রীদের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় ট্যাক্স কপি ভুয়া। পরে তাদের নামে মামলা করা হয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, ‘ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাস্টমস বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..