× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

বেনাপোলে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দরে আজিম উদ্দিন গাজী নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নেতার বাড়িতে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ৭টি বাণিজ্যিক সংগঠন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত (১৮ অক্টোবর) গভীর রাতে ব্যবসায়ী নেতা আজিম উদ্দিনের বেনাপোল পৌরসভার দিঘীরপাড় গ্রামের বসত বাড়িতে দুর্বৃত্তরা এ বোমা বিস্ফোরণ ঘটায়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেনাপোল পৌরসভা অবৈধ ভাবে আমদানি-রফতানি পণ্যের ট্রাক থেকে টোল আদায় করে আসছিল। বিষয়টি নিয়ে একটি বৈঠকে ব্যবসায়ীরা অভিযোগ তুললে নৌ প্রতিমন্ত্রী প্রশাসনকে অর্থ আদায় বন্ধে নির্দেশনা দেন। এতে ট্রান্সপোর্ট মালিক সমিতি ট্রাক থেকে টোল দেওয়া বন্ধ করে। বিষয়টি কেন্দ্র করে দুর্বৃত্তরা বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজির বাড়িতে বোমা হামলা চালায়। এ ঘটনার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে অপরাধীদের আটক করার দাবি জানায়। তা না হলে আগামীতে বন্দরে বাণিজ্য বন্ধ করে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান নেতারা।
মানববন্ধনে শার্শা-ঝিকরগাছা-বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশন, আমদানি-রফতানি সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও স্থলবন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..