× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার

যশোরের বেনাপোল ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ৫২ কেজি ৫০০ গ্রাম  গাজা এবং ১১০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার ( ০৬ মার্চ ২০২৬) বেলা ১২ টার সময় বিজিবি এর ধান্যখোলা বিওপির সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায়  ৪৯ কেজি .৫০০ গ্রাম গাঁজা আটক করে। অপরদিকে আন্দুলিয়া বিওপি হতে পৃথক অভিযান চালিয়ে আরশিংড়ি মাঠের মধ্যে পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল (নেশা জাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২,২৭,৭৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার সাতশত পঞ্চাশ)  টাকা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের  কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..