× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্যসহ আটক -২

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
বেনাপোলে বিজিবির অভিযানে

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে  অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রিপন হোসেন (২৮) নামাজ গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে  রাব্বি (২৭) উভয় থানা বেনাপোল যশোর।
বুধবার ( ২৬ নভেম্বর) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর, শাহজাদপুর বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমাড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, শাল চাদর, কীটনাশক, চকলেট, ঘাস বীজ, সারজিক্যাল সামগ্রী এবং কসমেটিক্সসহ দুই চোরাকারবারিকে আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৪,৫৫,৭৫০/- (চার লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান। এবং আটক আসামীদের বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..