বেনাপোলে ফেনসিডিলসহ ২ নারী আটক

মোঃমাসুদুর রহমান শার্শা বেনাপোল প্র‌তি‌নি‌ধি: বেনাপোল সীমান্ত থেকে ১’শ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক পাচারকারীকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার বিকেলে বেনাপোলের বারোপোতা গ্রাস থেকে তাদের আটক করে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃতরা হলেন- বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের শুভ মিয়ার স্ত্রী জুলেখা (২৪) ও শার্শা থানার লাউতারা গ্রামের শুকুর আলীর স্ত্রী শাহানারা বেগম (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বারোপোতা নামক স্থান থেকে দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে ১’শ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে বিজিবি সদস্যরা।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদুল ইসলাম  জানান, আটকদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।