× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

বেনাপোলে পিস্তল, গুলি ম্যাগজিন ও গান পাউডার সহ আটক-১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি  বিদেশী পিস্তল , ৬৬ রাউন্ড গুলি , তিনটি ম্যাগজিন, ও ১ কেজি গান  পাউডার   সহ আছলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব।
আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় ওই বাড়ির রান্না ঘরের  চুলার ভিতর খুড়ে  এসব অস্ত্র উদ্ধার করে।
আটকৃত আছলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
যশোর র‌্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন , গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে  আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি  ও  ৩টি ম্যাগজিন ও  ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। তদন্তর স্বার্থে তাকে যশোর র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে।
আটকৃত আসামি শিমুলের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্র মুলক ভাবে ফাঁসানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র আমার ছেলের না। আমার বাড়িতে যশোর শহরের তপন এর স্ত্রী ছনিয়া নামে এক নারী ভাড়া থাকত। তারা এখন থাকে না। অস্ত্র তাদের হতে পারে বলে আমার ধারনা।


এ ক্যটাগরির আরো খবর..