× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো স্বর্ণের বার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
benapol

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১০ পিচ (৫ শ” ৮০ গ্রাম ওজনের) স্বর্ণের বার সহ ইব্রাহিম বেপারি (৩৫) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
সোমবার (৬ মার্চ) সকালে চেকপোস্ট ইমিগ্রেশনের  বর্হিরগমন থেকে তাকে আটক করা হয়।
আটক যাত্রী ইব্রাহিম মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে। যার পাসপোর্ট নং-(এ ০৩৮৩২৯৮০)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কঠোর নজরদারি সহ অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই যাত্রীর গতিবিধি পর্যবেক্ষন করে তাকে আটক পূর্বক তল্লাশি করা হয়। এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।  এসময় তার কাছে কোন কিছু পাওয়া না গেলে, তাকে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে গিয়ে এক্সরে করলে তার পেটের ভিতরে বিশেষ কোন বস্তুর অস্তিত্ব টের পাওয়া যায়। পরে, কালো কসটেপ দিয়ে মোড়ানো ১০ পিচ স্বর্ণের বার তার পেট থেকে বের করা হয়। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও  স্বর্ণ গুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হবে বলে জানান এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..