× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
বেনাপোলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

যশোরের বেনাপোল বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হলো আজিজ মিষ্টান্ন ভান্ডার ও নিউ মেডিসিন হাউস।
অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া ঘী বিক্রি, মোড়কজাত পণ্যে যথাযথ লেবেল ব্যবহার না করা এবং মিষ্টি ও দই সংরক্ষণের ফ্রিজে মাছ রাখার অপরাধে আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বাজারের ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে সহযোগিতা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম।


এ ক্যটাগরির আরো খবর..