× Banner
সর্বশেষ
পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত

শার্শা প্রতিনিধি

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) আসরের নামাজের পর মিছিলটি বেনাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বন্দরনগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
মিছিলে মাওলানা আজিজুর রহমান হাত নেড়ে বেনাপোলবাসীকে সম্বর্ধনা জানান। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘দেশ ও জাতির এই সঙ্কটময় সময়ে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান সেই নেতৃত্বের প্রতীক। তার হাত ধরেই ইনশাআল্লাহ এ এলাকার মানুষ ন্যায়বিচার ও উন্নয়নের স্বাদ পাবে।’ এসময় তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি হযরত মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, ‘মাওলানা আজিজুর রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। জনগণের অধিকার আদায় এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি আপসহীন। আজকের এই গণমিছিল প্রমাণ করে, মানুষ তার পক্ষেই রয়েছে।’
পথসভায় বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম বলেন, ‘মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে যশোর-১ (শার্শা) আসন হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ। আসন্ন সংসদ নির্বাচনে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থেকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার সেক্রেটারী হযরত মাওলানা ইউসুফ আলী, মাওলানা ইলিয়াছ রহমান, মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, যুবনেতা, ছাত্রনেতা এবং বিপুল সংখ্যক সর্বস্তরের জনসাধারণ।


এ ক্যটাগরির আরো খবর..