× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বেনাপোলে অজ্ঞান পার্টির সদস্য আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বিভিন্ন পরিবহনে ভারতগামী যাত্রীদের সঙ্গে সখ্যতা করে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশ্রণকারী বোরহান শেখ (৪০) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ৮টায় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।

আটক বোরহান বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের রুস্তম শেখের ছেলে।

পুলিশ ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনে যাত্রীর ছদ্মবেশে ওঠে অজ্ঞান পার্টির সদস্য বোরহান। মাঝপথে তার পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সখ্যতা করে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ান। পরে ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে সে যাত্রীর পকেট ও ব্যাগ তল্লাশি শুরু করে। এসময় পাশের সিটে বসা অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা বোরহানকে ধরে ফেলে। পরে বেনাপোল পৌঁছে পুলিশের হাতে তুলে দেয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..