× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলের পুটখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
পুটখালীতে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বেনাপোল পোর্ট থানার বারপোতা বাজারে  দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যশোর ৮৫ শার্শা-১ আসন এর এমপি মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি গণতন্ত্রের আপোসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে  বলেন, তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে তার খুব বেশী প্রয়োজন ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন এবং তার পতন ঘটানো পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। অথচ পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি তার ওয়াদা ভঙ্গ করে এরশাদ এর সাথে লং ড্রাভে গিয়ে নির্বাচনে অংশ নেয়। এই হচ্ছে শেখ হাসিনা ও আমাদের মা বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।
আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগ মুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক তাজ উদ্দিন আহমদ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ,সহ সভাপতি  নাসিমুল গনি বল্টু,  উপজেলা বিএনপির সহ সভাপতি,সহ সভাপতি মোনায়েম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ,বেনাপোল  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মসিয়ার রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,সদস্য সচিব  রায়হানুজ্জামান দীপু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন সহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..