× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

বেনাপোলে যাত্রীর ব্যাগ থেকে বৌদ্ধ মূর্তি উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বেনাপোল চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে পিতলের তৈরী ১২ কেজি ওজনের একটি বৌদ্ধ মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় মূর্তিটি জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান,  গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একজন পাসপোর্ট যাত্রী মূল্যবান একটি মূর্তি শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে ওই পাসপোর্ট যাত্রীকে ক্যাম্পে নিয়ে তার ব্যাগ তল্লাশি করে ১২ কেজি ওজনের একটি মূর্তি পাওয়া যায়। যার সিজার মূল্য ২০ লাখ টাকা বলে সুবেদার জানান।


এ ক্যটাগরির আরো খবর..