× Banner
সর্বশেষ
কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার

বেতন কর্তন বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% বেতন কর্তন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, শিক্ষক নেতা আলমগীর হোসেন, মাসুদ করিম, মনিরুজ্জামান, নজরুল ইসলাম, মিঠু মালিতা, জালাল উদ্দিন, ইয়াকুব আলী, ইসাহক আলী, শরীফ উদ্দীন, নাজমুল হক, আব্দুর রাজ্জাক, ওয়ায়েজ উদ্দীন, আব্দুল হালিম, রেজাউল ইসলাম, কৃপা সিন্ধু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অন্যায়ভাবে ১০% টাকা কর্তন করার প্রজ্ঞাপন ১৫ এপ্রিল জারি করা হয়েছে। জারি হওয়া প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবি জানান। দ্রুত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার হুশিয়ারী প্রদাণ করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..