× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বেগম রহিমা ইসলাম কলেজ এমপিও ভুক্ত করায় শশীভূষণে এমপি জ্যাকবকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

কামরুজ্জামান শাহীন,ভোলা॥  ভোলার শশীভূষণ থানা সদরে অবস্থিত সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মাতার নামে বেগম রহিমা ইসলাম কলেজ এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চরফ্যাশন মনপুরায় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বেগম রহিমা ইসলাম কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার(২৪অক্টোবর) সকাল ১১টার দিকে আনন্দ মিছিলটি বেগম রহিমা ইসলাম কলেজ চত্বর থেকে শুরু হয়ে শশীভূষণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এওয়াজপুর হয়ে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বেগম রহিমা ইসলাম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, এওয়াজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ ছালাম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রভাষক আল আমিন মুন্সি, শশীভূষণ বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক আবু জাহের মিয়া, রসুলপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম কাঞ্চন, ফারুখ মিয়া, শশীভূষণ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক পন্ডিত, এওয়াজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক সিকদার সহ বেগম রহিমা ইসলাম কলেজের ছাত্র,শিক্ষক,কর্মচারী ও ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..