× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

বেক্সিমকোর ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করবে আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল)। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এ কার্যক্রম।

গতকাল বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএল আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংসদ নাজমুল হাসান উপস্থিত থাকবেন।

দেশের ওষুধ রপ্তানিকারকদের মধ্যে বিপিএল অন্যতম বৃহৎ একটি কোম্পানি। এটি বর্তমানে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক ওষুধ উৎপাদন করছে।


এ ক্যটাগরির আরো খবর..