× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বেকারিতে আগুন লেগে ৩৫ লাখ টাকার ক্ষতি

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

দিনাজপুরের পার্বতীপুর শহরের নতুন বাজারে তাজ বেকারির স্টোররুমে আগুন লেগে প্রায় ৩৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

শনিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক বাংলানিউজকে জানান, তাজ বেকারির দ্বিতল ভবনের নিচতলায় অফিস ও ওপর তলায় রয়েছে স্টোর রুম। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোর ৫টার দিকে স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

তাজ বেকারির সত্ত্বাধিকারী পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর ইসলাম প্রামাণিক এবং ম্যানেজার জোবায়দুল ইসলাম  জানান, আগুনে স্টোর রুমে রাখা প্রায় ১১ হাজার কেজি পলিথিন প্যাকেট (পাউরুটি ও বিস্কুট প্যাক করার জন্য রাখা খালি প্যাকেট), প্রায় ৩শ’ কেজি ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল পুড়ে গেছে।

এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..