× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডেস্ক

৬০ বছর পর বৃহস্পতি আজ পৃথিবীর খুব কাছাকাছি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
বৃহস্পতি পৃথিবীর কাছাকাছি

প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজ পৃথিবীর খুব কাছাকাছি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথিবীর খুব কাছে আসবে গ্রহটি।

নাসার তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারারাতই আকাশে দেখা যাবে।

নাসা জানায়, বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসার কারণে পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখা যাবে।

এর আগে ১৯৬৩ সালে পৃথিবী থেকে গ্রহটিকে দেখা গিয়েছিল। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখে ১৩ হাজার ৪০৫ মাইল। বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১ লাখ ৪২ হাজার ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। অসাধারণ এ দৃশ্যটি মানুষ দূরবীনের সাহায্যে দেখতে পাবে।


এ ক্যটাগরির আরো খবর..