× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

বুড়িপোতা সীমান্ত থেকে ৫০ হাজার পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ৫০ হাজার পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত মধ্যরাতে সীমান্তের ১১৬ নং মেইন পিলারের কাছ থেকে পরিত্যাক্ত অবস্থায় ওষুধগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুড়িপোতা ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম জানিয়েছেন, ভারত থেকে কাটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় ওষুধ নিয়ে আসছে চোরাকারবারিরা এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১১৬ নং মেইন পিলারের কাছে ওষুধগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। এ সময় সেখান থেকে এ্যংকর গ্রীফের মোড়ক লাগানো ৫০ টি কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলো থেকে ৫০ হাজার পিচ গরু মোটাতাজাকরনের ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..