× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বুড়িগঙ্গায় বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ ৫

admin
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে সঞ্জয় (৫৫) নামের একজনের নাম জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী।

রোববার রাতে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকায় ট্রলারডুবির এই ঘটনা ঘটে।

নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জের পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সামসুর রহমান জানান, রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জের কুইচ্চামার এলাকা থেকে নারী ও শিশুসহ ৫১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ফতুল্লার পাগলা ঘাটের উদ্দেশে রওয়ানা করে। রাত সাড়ে নয়টার দিকে ট্রলারটি ধর্মগঞ্জ এলাকায় এলে সদরঘাট থেকে ছেড়ে আসা তাকওয়া নামের মেঘনাগামী একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে বেশিরভাগ যাত্রী তীরে উঠে আসলেও পাঁচজন নিখোঁজ হন। আহত হন ১৫ জন। তাদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডুবে যাওয়া ট্রলারটির যাত্রীরা সবাই মাটিকাটার শ্রমিক। তারা কেরাণীগঞ্জে কাজ শেষে পাগলায় যার যার বাড়িতে ফিরছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আরটিভি অনলাইনকে জানান, নিখোঁজদের সন্ধানে আমাদের ডুবুরি দল নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ডুবে যাওয়া ট্রলারটি উত্তোলনের চেষ্টাও অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..