× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

দি নিউজ ধর্ম ডেস্কঃ
আগামী ২৩ আগস্ট বুধবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

রোববার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান জানিয়েছেন, ওইদিন সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে ১৪৩৮ হিজরী সনের জিলহজ মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ওইদিন চাঁদ না দেখা গেলে পরের দিন ২৪ আগস্ট সন্ধ্যায় পর্যবেক্ষকরা জিলহজের চাঁদ দেখতে আকাশের দিকে লক্ষ্য রাখবেন।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চাঁদ দেখার জন্য এ দুইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে, আগামী ২২ আগস্ট সন্ধ্যায় সৌদিসহ যারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে, তাদের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

২২ আগস্ট সৌদির আকাশে চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আগামী ১ সেপ্টেম্বর কোরবানির ঈদ উদযাপিত হবে। সৌদির সঙ্গে মিল রেখে ১ সেপ্টেম্বর বাংলাদেশের কিছু অঞ্চলেও ঈদ উদযাপিত হবে।

সৌদিতে ঈদের পরদিনই সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে মূলত চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..