× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম কোরাইশীর লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর(২৯-০৩-১৬): মেহেরপুর শহরের চক্রপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম কোরাইশী ইন্তেকাল করেছেন (ইন্না — রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত সোমবার দিনগত মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংথ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে তার লাশে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। তার দাফন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মুনতাজ আলী, সাবেক কমান্ডার সামছুল আলম সোনা, সাবের ডেপুটি কমান্ডার আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী প্রমুখ। পরে তার লাশ চিশতিয়া তরিকার ভক্তরা সদর উপজেলার পিরোজপুর গ্রামে নেয় এবং ওই গ্রামে নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..