মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা জালাল বিশ্বাস সরকারী সম্পতি ২৮ ফুট রাস্তার খাল বন্ধ করে নিজে ঘর তুলে বসবাস করছে। পাশাপাশি বিজিবি অবসরপ্রাপ্ত মোঃ করিম তিনিও সরকারী খাল এবং ড্রেন বন্ধ করে রেখেছেন । ফলে রাস্তার পশ্চিম পাশের গরিব অসহায় বসবাসকারীদের চরম সমস্যা। টিউবওয়েল পানি জমে রাস্তা ঘাট নোংরা ও দুর্গন্ধ হয়ে আছে। পানি বেড় হওয়ার কোন ব্যবস্থা নাই।
জনগণের চলাচলের চরম সমস্যা ও রাস্তায় ইট ভাঙ্গা হওয়ায় ভ্যান, সাইকেল, গাড়ী, নিয়ে চলাচলের ভিষন অসুবিধা। এই দুইজনের ভয়ে কেহ মুখ খুলতে পারছে না। তাদের বিরুদ্ধে গ্রামবাসীর গন্যমান্য ব্যাক্তির কাছে এবং গ্রাম আদালতে বিচার দিয়েও তাদের দমন করা যাছে না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসার, মধুখালী থানা কর্মকর্তা সরোজমীনে এসে বিষয়টি দেখে সুষ্ঠ সমাধানের দাবি জানান।