× Banner
সর্বশেষ
বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী

অসমে ধারাবাহিক বিস্ফোরণের হামলা দায় স্বীকার করল জঙ্গি সংগঠন উলফা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ ভারতের প্রজাতন্ত্র দিবসে অসমে ধারাবাহিক বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো উত্তর পূর্বাঞ্চল। দশ মিনিটের পার্থক্যে এই ৪ টি বিস্ফোরণের দায় স্বীকার করল অসমের জঙ্গি সংগঠন উলফা।

গতকাল এক বিবৃতিতে উলফা জঙ্গি সংগঠনটি জানায় যে,  প্রজাতন্ত্র দিবসে যে চারটি বিস্ফোরণ হয়েছে তা উলফা সংগঠনের দ্বারা পরিচালনা করা হইয়েছে। পরেশ বড়ুয়ার নেতৃত্বে উলফা এবং উত্তর-পূর্ব অঞ্চলের কিছু সংগঠন যৌথভাবে ওই অঞ্চলে প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছিলেন। গতকালের তিনটি বিস্ফোরণ দিব্রুগড় এলাকায় হয়েছে এবং প্রথম বিস্ফোরণটি হয়েছে চরাইদেও জেলায়। দশ মিনিটের পার্থক্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, দ্রুত অসমকে আরও জঙ্গি মুক্ত করার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। অসম পুলিশ জানিয়েছে, এবারও ২৬ জানুয়ারি উত্তর পূর্ব ভারতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কালো দিন পালন করছে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হতেই অসমের তিন জায়গায় নাশকতার চেষ্টা হয়।


এ ক্যটাগরির আরো খবর..