× Banner
সর্বশেষ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান

মুরগীর খামারের দূষিত বিষ্ঠা থেকে করোনার জীবানু ছড়ানোর আতংক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

মুরগীর খামারের দূষিত বিষ্ঠা মহামারি করোনা ভাইরাসের জীবানু ছড়ানোর আতংকে ভুকছেন আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা গ্রামবাসী। এ আতংকে অনেকে গ্রাম ছেড়ে অত্রে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমনি গিয়ে দেখা গেছে, পোল্টি খামার ব্যবসায়ী অরেবিন্দু কর্মকার কুল্যা গ্রামের পশ্চিম পাড়ায় বহুতল ভবনে বয়লার মুরগীর চাষ করছেন। কিন্তু এসকল মুরগীর বিষ্ঠা ভবন থেকে সরাসরি নিচে ফেলে রেখে পরিবেশ নষ্ঠ করছেন। ফাঁকা জায়গায় মুরগীর দূষিত বিষ্ঠা ফেলে রাখায় একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ অন্যদিকে সেখানে জন্ম নিচ্ছে মশা, মাছি সহ অসংখ্য জীবানু।

এলাকাবাসীর অভিযোগ খামার এলাকা থেকে জন্ম নেওয়া মশা মাছির উপদ্রব্যে এলাকায় বসবাসের অযোগ্য হয়ে দাড়িয়েছে। ইতি মধ্যে অনেকে বাড়ি ঘর ছেড়ে আত্মীয় স্বজনদের বাড়ি চলে গেছে বলে জানান স্থানীয়রা। এ ব্যপারে জানাতে চাইলে খামার ব্যবসায়ী অরেবিন্দু কর্মকার এ প্রতিবেদনকে বলেন, আমার পরিবেশের ছাড়পত্রসহ সকল কাগজপত্র আছে। পরিবেশ দূষণ কেন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কয়েক দিনের মধ্যেই ময়লা পরিস্কার করা হবে।

বিষয়টি কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজীকে অবহিত করা হলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবেশ দূষণ না করার জন্য খামার ব্যবসায়ীকে তিনি সতর্কতা করার আশ্বাস দেন।

এব্যাপারে জানতে চাইলে কুল্যা ইউপির উপ সহকারী কৃষি কর্মকর্তা সুকদেব কুমার সাধু বলেন বিষয়টি আমার জানাছিলো না তবে পরিবেশ দূষণ করলে উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় চলতে থাকলে মুরগীর দূষিত বিষ্ঠা থেকে করোনার জীবানু বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


এ ক্যটাগরির আরো খবর..