× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

সাতক্ষীরা প্রতিনিধি

বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত

বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে “Youth Empowerment through Different Skills (দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন)” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকালে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স (Breaking the Silence-BTS) বাস্তবায়িত Young Women Economic Empowerment (YWEE) প্রকল্পের উদ্যোগে এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ফিংড়ি মাদ্রাসা মাঠে এ পথনাটকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পথনাটকের মাধ্যমে যুবসমাজ ও নারীদের দক্ষতা উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক দক্ষতা অর্জন, উদ্যোক্তা সৃষ্টি, নিরাপদ ও সমান কর্মসংস্থানের সুযোগ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা ও ক্ষতিকর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
এছাড়া নাটকে নারী উদ্যোক্তাদের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল ব্যবসা শুরুতে ঋণ সুবিধা, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, ট্রেড লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া এবং নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কর্মসূচি। সহজ, প্রাঞ্জল ও বিনোদনধর্মী উপস্থাপনার মাধ্যমে এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফিংড়ি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব-যুবতী, অভিভাবক, নারী উদ্যোক্তা এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর দক্ষতা, সমতা এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা গেলে যুবসমাজ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ তরুণ-তরুণীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
YWEE প্রকল্পের প্রতিনিধিরা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণী ও নারীদের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং বৈষম্য ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এই পথনাটক স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ, সমতাভিত্তিক ও সহিংসতামুক্ত বাংলাদেশ গঠনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..