× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

বিশ্বের সবচেয়ে বড় বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

নিউজ ডেস্কঃ জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা শুরু হয়েছে। একশ দেশ থেকে সারা বিশ্বের সাত হাজারের বেশি প্রকাশক আর প্রকাশনা সংক্রান্ত প্রতিষ্ঠানের উপস্থিতিতে এ বই মেলা হচ্ছে। পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী এই বই মেলার এটা ৬৯ তম আয়োজন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও স্বাগতিক দেশ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মঙ্গলবার মেলার উদ্বোধন করেছেন।

বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ  বলেন, ইউরোপীয় সংস্কৃতি ইউরোপকে এগিয়ে নিয়ে যাবে। ঐতিহ্যগতভাবে ফ্রান্স ও জার্মানির মধ্যে নানা পার্থক্য যুদ্ধ বিগ্রহ থাকলেও দুই দেশের সাংস্কৃতিক বন্ধন দুই দেশ তথা ইউরোপকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ইউরোপীয় সাহিত্য সংস্কৃতি ইউরোপের মানুষকে আরো ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।

মেলা কর্তৃপক্ষ বলছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই মেলায় প্রায় দুই লাখ সত্তর হাজার দর্শনার্থীদের সমাগম হবে।  আর এবারের বইমেলার অতিথি দেশ ফ্রান্স থেকে মেলায় যোগ দিতে এসেছেন সেখানকার কবি ও লেখকরা।

ফ্রাঙ্কফুর্টের এই বই মেলা, এখন আর সেই সনাতনী বই মেলা নয়, বই এর পাশাপাশি, ডিজিটাল যুগের ই-বই আর কাগজের বই নিয়ে পাঠকদের ভাবনা। বই ব্যবসার প্রসার গবেষণা, সমস্যা আর তার সমাধান নিয়ে মেলা প্রাঙ্গণে পাঁচ দিনে তিন হাজার সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় সারা বিশ্ব থেকে নামকরা লেখকেরা হাজির হবেন।

ফ্রাঙ্কফুর্ট বই মেলার প্রাক্কালে অস্ট্রিয়ার লেখক রবার্ট মেনেসা তার উপন্যাস “রাজধানী” লিখে জার্মান সাহিত্য পুরস্কার পেয়েছেন। জার্মান ভাষা সাহিত্য কর্মের জন্য জার্মানির প্রকাশকেরা ২০০৫ সাল থেকে জার্মান সাহিত্য পুরস্কারটি চালু করেছেন। এবার ২০০ উপন্যাস থেকে প্রাথমিকভাবে ২০টি উপন্যাস বাছাইয়ের পর রবার্ট মেনেসাকে এই পুরস্কার দেয়া হয়।

এবারের বই মেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী ও কলকাতা আনন্দ পাবলিশার্স অংশ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..