× Banner
সর্বশেষ
তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন

ডেস্ক

বিশ্বের প্রথম ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদের ৯৬তম জন্মদিন আজ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদের ৯৬তম জন্মদিন

আজ ৩০ অক্টোবর ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদের ৯৫তম জন্মদিন। ১৯২৬ সালের আজকের দিন ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল বলধারা(বর্তমান রফিকনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ ও মাতা রাফিজা খাতুন দম্পতির পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে রফিক ছিলেন বড় সন্তান। রফিকের দাদার নাম মোঃ মকিম উদ্দিন।

ভাষা শহীদ রফিক ১৯৪৯ সালে স্থানীয় বায়রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের বাণিজ্য বিভাগে ভর্তি হন। ঢাকায় তিনি পুনরায় তৎকালীন জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে পড়ালেখে শেষ না করে তিনি ঢাকায় এসে পিতার মুদ্রণশিল্প ব্যবসায় যুক্ত হন।

১৯৫২ সালে রফিকের গ্রামের বাড়ি পারিলের মেয়ে রাহেলা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। পারিবারিকভাবে তার সাথে বিয়ে ঠিক হলে বিয়ের বাজার করার জন্য তিনি ঢাকায় যান।

রফিক ভাষা আন্দোলনের দাবিতে সোচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী ছিলেন। তাই বিয়ের বাজার নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে পাকিস্থানের রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে মিছিলে যোগ দেন।

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে আসলে পুলিশ গুলি চালায়, এতে রফিকউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ভাষাশহীদ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে প্রথম শহীদ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভাষা আন্দোলনের ইতিহাসে যুক্ত করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেলের ১৭ নম্বর রুমের পূর্বদিকে তার লাশ পড়ে ছিল। ছয়/সাত জন ধরাধরি করে তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। তাদের মাঝে ডাঃ মশাররফুর রহমান খান গুলিতে ছিটকে পড়া রফিকের মগজ হাতে করে নিয়ে যান।

রফিকই পৃথিবীতে ভাষার জন্য প্রথম শহীদের মর্যাদা লাভ করেন। তবে পাকিস্তানী হায়েনারা তাকে মেরেই ক্ষান্ত হয়নি ঢাকা মেডিক্যাল থেকে তার লাশ নিয়ে লুকিয়ে ফেলে এবং জনরোষের ভয়ে মৃত্যু পরবর্তী রাত ৩টায় সামরিক বাহিনীর তত্ত্বাধায়নে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করে। কিন্তু তাঁর কবরের কোন চিহ্ন রাখা হয়নি।

ভাষা আন্দোলনে তার আত্মত্যাগের জন্য ২০০০ সালে বাংলাদেশ সরকারে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে। এছাড়া তার গ্রামের নাম পরিবর্তন করে রফিকনগর করা হয় এবং ২০০৪ সালের ফেব্রুয়ারিতে গ্রামে তার নামে ‘ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি প্রাতিষ্ঠানিক ভবনের নাম ‘ভাষাশহীদ রফিক ভবন’ নামকরণ করা হয়।

তাঁর জন্মভিটা সিংগাইরে শহীদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার স্থাপণ করা হয়েছে এবং তাকে সম্মান দিয়ে পারিল গ্রামের নাম পরিবর্তন করে রফিক নগর নামকরণ করা হয়েছে। সিংগাইর ও মানিকগঞ্জে রয়েছে তাঁর নামে সড়ক। হেমায়েতপুর-সিংগাইরের ধলেশ্বরী নদীর উপর শহীদ রফিক সেতু নির্মিত হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও স্থানীয় এমপির নিকট তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য এলাকায় কাংক্ষিত উন্নয়ন এবং তাঁর সমাধিস্থল ও বসতবাড়ি সংরক্ষণের দাবি জানান স্থানীয় জনগণ।


এ ক্যটাগরির আরো খবর..