× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

বিশ্ববাসী আর স্বাভাবিক জীবন নাও ফিরে পেতে পারে -মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
বিশ্ববাসী আর স্বাভাবিক জীবন

করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল, শঙ্কিত ও চরম ঝুঁকিতে বিশ্ববাসী। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। তার মধ্যে  শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফাউসি বলছেন চোখ চড়খ গাছ হয়ে যাওয়ার মত কথা। তিনি মনে করেন করোনাভাইরাসের আগে বিশ্ববাসী যে স্বাভাবিক জীবনে ছিল সেটা ফিরে নাও পেতে পারে।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে ফাউসি বলেন, করোনাভাইরাস সহজে বিলুপ্ত না হয়ে মৌসুমি ফ্লুর প্রকৃতি ধারণ করে বার বার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব মহামারি করোনা এই মুহূর্তে পৃথিবীর সব অঞ্চল ও দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। তিনশ’ কোটির বেশি মানুষ ঘরবন্দী।

অর্থনীতি ধসে পড়ছে। বিশ্বজুড়ে বিরাজ করছে এক অস্বাভাবিক অবস্থা। তবে সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। কোভিড-১৯ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন দেশটির ডাক্তার-নার্সরা।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের হিসেবে মতে, আগামী আগস্ট মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৮১ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এমন পরিস্থিতিতে করোনাবিষয়ক বিজ্ঞানী ফাউসি বলেন, দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে সংক্রমিত হচ্ছে মানুষ। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো করোনাভাইরাসের আগের জীবন ফিরে পাব না।

ডা. ফাউসি আরো বলেন, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আমাদেরকে করোনাভাইরাস মুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কিনা জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ১৪ লাখ ৩১ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯৬ জনের।

সূত্র: আল জাজিরা


এ ক্যটাগরির আরো খবর..